কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ এ ০৪:৩০ PM

সিটিজেন চার্টার

কন্টেন্ট: পাতা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর

www.passport.thakurgaon.gov.bd

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen`s Charter)

ভিশন ও মিশন

  • ভিশন: বাংলাদেশি নাগরিকদের বহির্বিশ্বে ভ্রমণ নিরাপদ ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজীকরণ করা।
  • মিশন: বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি সমুজ্জল করা এবং বাংলাদেশি নাগরিকদের বহির্বিশ্বে ভ্রমণ নিরাপদ করার জন্য পাসপোর্ট প্রত্যাশী সকল বাংলাদেশি নাগরিককে সহজ ও দ্রুততম সময়ে আন্তজার্তিক মানসম্মত ই-পাসপোর্ট প্রদান করা।

“পাসপোর্ট নাগরিক অধিকার, সার্বিক সেবাই অঙ্গীকার”

ক্র: নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রাপ্তির স্থান

সেবার মূল্য পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা(নাম,পদবি,ফোন নম্বর ও ই-মেইল)

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০১

ইলেকট্রনিক ( epassport ) পাসপের্ট ইস্যু

১। অনলাইনের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হয়।

২। ঠাকুরগাঁও জেলায় বসবাসরত

জনসাধারণকে এই সেবা প্রদান করা হয়।

৩। www.epassport.gov.bd এই website এর মাধ্যমে অনলাইনে

epassport এর আবেদন করতে

হবে।

৪। তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণ করতে হবে।

৫। জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন ইংরেজি জন্ম নিবন্ধন (BRC) সনদ নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে।

ক) বয়স ১৮ বছরের নিম্নে হলে জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন ইংরেজি জন্ম নিবন্ধন (BRC) সনদ আবশ্যক।

খ) বয়স ১৮-২০ বছর হলে জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্ম নিবন্ধন (BRC) সনদ আবশ্যক

গ) বয়স ২০ বছরের ঊর্ধ্বে হলে জাতীয় পরিচয়পত্র (NID) আবশ্যক।

৬। ১৮ বছরের নিম্নে বয়সী আবেদনকারীগণ কেবল ৫ বছর মেয়াদী পাসপোর্ট পাবেন।

৭। রঙ্গিন পোশাক পরিধান করা আবশ্যক। সাদা অথবা হালকা রংয়ের পোশাক পরিধান করে ছবি তোলা যাবে না এবং টিপ, অলংকার, টুপি, চশমা ইত্যাদি ব্যবহার করা যাবে না।

৮। দত্তক/ অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে।

৯। প্রযোজ্য ক্ষেত্রে জিও (GO) এনওসি (NOC)/প্রত্যায়নপত্র/অবসরোত্তর ছু্টির আদেশ (PRL) সংযোজন করতে হবে, যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ এ আপলোড থাকতে হবে।

১০। আবেদনপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

১১।আবেদনকারীর বর্তমান ঠিকানা অবশ্যই আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঠাকুরগাঁও-এর অধীনে হতে হবে।

১২। অতীব জরুরী পাসপোর্ট(SUPER EXPRESS) বিতরণ প্রক্রিয়া শুধুমাত্র বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, আগারগাঁও ঢাকা হতে পাসপোর্ট বিতরণ করা হয়।


১। এ্যাপোয়েন্টমেন্ট শিডিউলের পেইজের ০১ (এক) টি প্রিন্ট কপি।

২। অনলাইন আবেদন ফরমের ডাউনলোডকৃত ০১ (এক) সেট প্রিন্ট কপি।

৩। ই-পাসপোর্ট ফি জমা প্রদানের রসিদ।

৪। মূল জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন ইংরেজি জন্ম নিবন্ধন (BRC) সনদ এবং পরিষ্কার/রঙ্গিন ফটোকপি।

৫। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের নিচে) আবেদনকারীদের ক্ষেত্রে পিতা-মাতার মূল জাতীয় পরিচয়পত্র (NID) এবং পরিষ্কার/রঙ্গিন ফটোকপি।

৬। পূর্ববতী মূল MRP/epassport আবশ্যক এবং উক্ত পাসপোর্টটির ডাটা পেইজের পরিষ্কার/রঙ্গিন ফটোকপি।

৭। ০৬ (ছয়) বছরের কম বয়সী আবেদনকারীদের ক্ষেত্রে 3R সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ল্যাবপ্রিন্ট রঙ্গিন ছবি ০১ (এক) কপি দাখিল করতে হবে।

৮। প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমুহ (যেমন-ডাক্তার, আইনজীবী, ড্রাইভার ইত্যাদি) সনদ সংযোজন করতে হবে।

৯। স্থায়ী ঠিকানা, বৈবাহিক অবস্থা, পেশাসহ অন্যান্য তথ্যাদি পরিবর্তনের ক্ষেত্রে তথ্য সংশ্লিষ্ট যাবতীয় দলিলাদি সরবরাহ করতে হবে।

১০। আপনার জন্য প্রযোজ্য সকল প্রয়োজনীয় কাগজপত্রাদির মূল কপি সঙ্গে আনতে হবে।

১১। ১৮ বছরের নিম্নে আবেদনকারীদের পিতা/মাতার উপস্থিতি আবশ্যক।

১২। আপনার আবেদন নিজ দায়িত্বে নির্ভূলভাবে করার চেষ্টা করুন। দালাল অথবা অন্য কোনো অসাধু ব্যক্তির সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন করলে অফিস কর্তৃপক্ষ কোনভাবে দায়ী থাকবে না।

১৩। হারানো (Loss) পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডি (GD) কপি দাখিল করতে হবে।

১৪। তথ্য পরিবর্তনের ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগের জারিকৃত ৫৮.০০.০০০০.০৪৩.০০৭ (অংশ).১৫৮;তারিখ ১৩ ডিসেম্বর,২০২২ খ্রিস্টাব্দ পরিপত্র মোতবেক।

১৫। পাসপোর্টের তথ্য পরিবর্তন/সংশোধন সংক্রান্ত ওয়েবসাইটে আপলোডকৃত নির্দিষ্ট ফরম পূরণ পূর্বক ০১ (এক) কপি সংযোজন করতে হবে।


রি-ইস্যু আবেদনের ক্ষেত্রে


১। অনলাইন আবেদন ফরমের ডাউনলোডকৃত ০১ (এক) সেট প্রিন্ট কপি।

২। এ্যাপোয়েন্টমেন্ট শিডিউলের পেইজের ০১ (এক) টি প্রিন্ট কপি।

৩। পূর্ববতী মূল MRP/epassport আবশ্যক এবং উক্ত পাসপোর্টটির ডাটা পেইজের পরিষ্কার/রঙ্গিন ফটোকপি।

৪। ই-পাসপোর্ট ফি জমা প্রদানের রসিদ।

৫। মূল জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন ইংরেজি জন্ম নিবন্ধন (BRC) সনদ এবং পরিষ্কার/রঙ্গিন ফটোকপি।

৬। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের নিচে) আবেদনকারীদের ক্ষেত্রে পিতা-মাতার মূল জাতীয় পরিচয়পত্র (NID) এবং পরিষ্কার/রঙ্গিন ফটোকপি।

৭। ০৬ (ছয়) বছরের কম বয়সী আবেদনকারীদের ক্ষেত্রে 3R সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ল্যাবপ্রিন্ট রঙ্গিন ছবি ০১ (এক) কপি দাখিল করতে হবে।

৮। প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমুহ (যেমন-ডাক্তার, আইনজীবী, ড্রাইভার ইত্যাদি) সনদ সংযোজন করতে হবে।

৯। স্থায়ী ঠিকানা, বৈবাহিক অবস্থা, পেশাসহ অন্যান্য তথ্যাদি পরিবর্তনের ক্ষেত্রে তথ্য সংশ্লিষ্ট যাবতীয় দলিলাদি সরবরাহ করতে হবে।

১০। আপনার জন্য প্রযোজ্য সকল প্রয়োজনীয় কাগজপত্রাদির মূল কপি সঙ্গে আনতে হবে।

১১। ১৮ বছরের নিম্নে আবেদনকারীদের পিতা/মাতার উপস্থিতি আবশ্যক।

১২। আপনার আবেদন নিজ দায়িত্বে নির্ভূলভাবে করার চেষ্টা করুন। দালাল অথবা অন্য কোনো অসাধু ব্যক্তির সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন করলে অফিস কর্তৃপক্ষ কোনভাবে দায়ী থাকবে না।

১৩। হারানো (Loss) পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডি (GD) কপি দাখিল করতে হবে।

১৪। তথ্য পরিবর্তনের ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগের জারিকৃত ৫৮.০০.০০০০.০৪৩.০০৭ (অংশ).১৫৮;তারিখ ১৩ ডিসেম্বর,২০২২ খ্রিস্টাব্দ পরিপত্র মোতবেক।

১৫। পাসপোর্টের তথ্য পরিবর্তন/সংশোধন সংক্রান্ত ওয়েবসাইটে আপলোডকৃত নির্দিষ্ট ফরম পূরণ পূর্বক এক (০১) কপি সংযোজন করতে হবে।


পাসপোর্ট উত্তোলনের ক্ষেত্রে

১। মূল ডেলিভারি স্লিপ এবং পূর্বের পাসপোর্ট সঙ্গে আনতে হবে।

২। মূল ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে সাধারণ ডায়েরি (GD) এর মূল কপি সঙ্গে আনতে হবে।

৩। আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত থেকে পাসপোর্ট গ্রহণ করতে হবে।

ই-পাসপোর্ট ওয়েবসাইট

www.epassport.

gov.bd



সাধারণ আবদেনকারীদের জন্য পাসপোর্ট ফি


পৃষ্ঠা সংখ্যা

মেয়াদ

বিতরণের ধরণ ও সেবা প্রদানের সময়সীমা

পৃষ্ঠা সংখ্যা

মেয়াদ

সাধারণ (১৫ কর্মদিবেসের মধ্যে)

জরুরী (০৭ কর্মদিবেসের মধ্যে)

অতি জরুরী (০৩ কর্মদিবেসের মধ্যে)

৪৮ পৃষ্ঠা

৫ বছর

৪,০২৫

টাকা

৬,৩২৫ টাকা

৮,৬২৫ টাকা

১০ বছর

৫,৭৫০

টাকা

৮,০৫০ টাকা

১০,৩৫০ টাকা

৬৪ পৃষ্ঠা

৫ বছর

৬,৩২৫ টাকা

৮,৬২৫ টাকা

১২,০৭৫ টাকা

১০ বছর

৮,০৫০ টাকা

১০,৩৫০ টাকা

১৩,৮০০ টাকা


১।সকল সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে এ-চালানের মাধ্যমে ই-পাসপোর্টের ফি পরিশোধ করা যাবে।

২। অফিসিয়াল পাসপোর্টের পৃষ্ঠা হবে ৪৮ এবং মেয়াদ হবে ০৫ বছর অথবা চাকুরির অবসর গ্রহণের তারিখ পযন্ত।

৩। সরকারি চাকুরিজীবী যাদের এনওসি (NOC) /জিও (GO) এবং অবসরোত্তর ছুটির আদেশ (PRL Order) রয়েছে তাঁরা নিয়মিত ফি জমা দেওয়া সাপেক্ষে জরুরী সুবিধা পাবেন এবং জরুরী ফি জমা দেওয়া সাপেক্ষে অতী জরুরী সুবিধা পাবেন।


প্রবীর বড়ুয়া

উপসহকারী পরিচালক

আঞ্চলিক পাসপোর্ট অফিস ঠাকুরগাঁও।

মোবা-০১৭৩৩৩৯৩৩৯২

rpothakurgaon@

passport.gov.bd


এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন